ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মহাসড়কে চালকদের জন্য হচ্ছে বিশ্রামাগার

অাকাশ জাতীয় ডেস্ক:

মহাসড়কে দূরযাত্রার চালকরা যেন বিশ্রাম নিতে পারেন, সে জন্য সরকার তাদের জন্য বিশ্রামাগার নির্মাণের প্রকল্প হাতে নিতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের জন্য নির্দেশ দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্রামাগার করতে পারলে ড্রাইভাররা সেখানে বিশ্রাম নিতে পারবে। এতে তাদের ক্লান্তিভাব কেটে যাবে। এতে সড়কের দুর্ঘটনাও কমে যাবে।’

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

বাংলাদেশের সড়ক দুর্ঘটনার জন্য যেসব কারণকে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছন তার একটি হলো, চালকদের পর্যাপ্ত বিশ্রামের অভাব। ক্লান্তিহীনভাবে চালকরা কাজ করতে করতে প্রায়ই গাড়ি চালানোর সময়ই ঘুমিয়ে পড়েন বলে নানা সময় দেখা গেছে। আবার প্রায়ই গাড়ি থামিয়ে সেখানেই ঘুমাতে হয় চালকদের।

পরিবহন বিশেষজ্ঞরা চালকদেরকে টানা কাজ থেকে বিরত থাকা এবং তাদের পর্যাপ্ত বিশ্রামের তাগিদ দিয়ে আসছেন দীর্ঘদিন ধরেই।

একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিদেশে দেখি হাইওয়ের (মহাসড়ক) পাশে বিশ্রামাগার আছে। যাত্রাপথের ১০ থেকে ১৫ মিনিট পরই এই বিশ্রামাগার থাকে। তারা সেখানে ফ্রেস হতে পারে। বিশ্রাম নিতে পারে।’

‘আমাদের দেশের ড্রাইভারদের সে সুযোগ নেই। তারা রাতে রাস্তায় ঘুমায়। আমরা পর্যায়ক্রমে সব মহাসড়কে বিশ্রামাগার করব। সেখানে ড্রাইভাররা রাতে ঘুমাতেও পারবে।’

‘যেটা এখন দেখা যায় ট্রাকের ড্রাইভাররা রাস্তায় ট্রাকের মধ্যেই ঘুমায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

মহাসড়কে চালকদের জন্য হচ্ছে বিশ্রামাগার

আপডেট সময় ০৮:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮