ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

বিমানে বয়স্কদের সম্মানের সঙ্গে বিদায় করে তরুরদের নিয়োগ করুন: বিমানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করেছেন খোদ বিমানমন্ত্রী শাহজাহান কামাল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেছেন, বিমান থেকে নামার পর লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কিন্তু কেন? আমি মন্ত্রী, আমি নিজেই বিমানের (বিমান বাংলাদেশ) সেবায় সন্তুষ্ট না। অন্যের কথা কী বলব?

মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনায় এ অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিমানমন্ত্রী বলেন, আমাকে দুজন মন্ত্রী বলেছেন- লাগেজ যদি দ্রুত দিতে পারেন, তাহলে সবাই আপনাদের কথা মনে রাখবে। মরক্কোতে ২০ মিনিটের মধ্যে লাগেজ দিয়েছে। তাহলে আমরা কেন দিতে পারব না। আমাদের কী সমস্যা, কী লাগবে?

বিমানযাত্রীদের লাগেজ পৌঁছাতে দেরির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটা কেন হচ্ছে- জানতে চাইলে আগে বলা হয়েছিল মেশিনে সমস্যা রয়েছে। গতকাল (সোমবার) একজন বলল জনবল নেই।

এ বিষয়ে বিমানের পরিচালক ফ্লাইট অপারেশনকে ডেকে দ্রুত এ সমস্যার সমাধানের কথা বলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কিন্তু পরিচালক আমার কাছে দুই মাসের সময় চেয়েছেন।

বিমানমন্ত্রী বলেন, বিমানে অনেক বয়স্ক লোক আছে, যাদের কাজ করার শক্তি-সামর্থ্য নেই। তাদের সম্মানের সঙ্গে বিদায় করে ইয়ং এবং এনার্জেটিকদের নিয়োগ করুন। তিনি বলেন, বিমান বাংলাদেশ জাতীয় পতাকাবাহী সংস্থা। তার সম্মান, সুনাম ধরে রাখতে সবার কাজ করে যেতে হবে।

আলোচনায় এয়ারলাইন্স কোম্পানির প্রতিনিধিরা তাদের বক্তব্যে এ খাতে নানা সমস্যা তুলে ধরেন। জবাবে এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন বিমানমন্ত্রী শাহজাহান কামাল। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ফারুক খান ছিলেন এই আলোচনায় বিশেষ অতিথি।

সাংবাদিক নাদিরা কিরণের সঞ্চালনায় সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত সিইও নিখিল রঞ্জন রায়, টোয়াবের ভাইস প্রেসিডেন্ট ফরিদুল হক, ইউএস বাংলার সিইও ইমরান আসিফ, নভো এয়ারের এমডি মফিজুর রহমান, ম্যাঙ্গো টুরের এমডি মাসুদ হোসেনও বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

বিমানে বয়স্কদের সম্মানের সঙ্গে বিদায় করে তরুরদের নিয়োগ করুন: বিমানমন্ত্রী

আপডেট সময় ০৯:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮