ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হঠাৎ চীনা প্রেসিডেন্ট কার্যালয়ে কিম জং

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনে আকস্মিক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দুই দিনে দুই দফা বৈঠকে করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীনের বন্দর নগর দালিয়ানে সোমবার ও মঙ্গলবার দুই নেতা বৈঠক করেন।

পাশ্চাত্যের দেশগুলো বিদ্বেষমূলক নীতি পরিহার করলে তার দেশের পরমাণু অস্ত্রের প্রয়োজন হবে না বৈঠকে মন্তব্য করেছেন কিম। দুই কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে সামনে রেখে চীন ও উত্তর কোরিয়ার নেতাদের মধ্যে বারবার বৈঠক হচ্ছে। গত মার্চ মাসে বেইজিং সফর করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিম জং-উনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন উত্তর কোরিয়ার নেতা। গত ২৭ এপ্রিল দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতাদের মধ্যে বৈঠক হয়।

কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একমত হয় দুই কোরিয়া। এ ছাড়া ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে জারি থাকা যুদ্ধবিরতিকে একটি শান্তিচুক্তিতে রূপান্তরিত করার বিষয়েও মতৈক্যে পৌঁছান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হঠাৎ চীনা প্রেসিডেন্ট কার্যালয়ে কিম জং

আপডেট সময় ০৯:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮