ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনাকে মোদির চিঠি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা শেখ হাসিনার কাছে এটি হস্তান্তর করেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলেননি।

প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মোদি সরকারের তিন বছরের মূল্যায়ন নিয়ে লেখা ‘মার্চিং উইথ অ্যা বিলিয়ন’ নামে একটি বইও তুলে দেন ভারতীয় হাইকমিশনার । এটি লিখেছেন ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের জ্যেষ্ঠ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক উদয় মাহুরকার।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মান পার্লামেন্টের সদস্য হ্যান্স-পিটার উহি। বাংলাদেশ ও জার্মানির দৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করেন জার্মান পার্লামেন্টের এই সদস্য। চলতি বছর জার্মানির মিউনিখে শেখ হাসিনার সফরের কথা স্মরণ করেন তিনি। তখন ই-পাসপোর্টের জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের বিষয়েও বৃহস্পতিবার জার্মান পার্লামেন্টের সদস্যের কাছে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে বিনিয়োগের জন্য জার্মান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ হাসিনাকে মোদির চিঠি

আপডেট সময় ০৭:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭