ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

চার ট্রেনে বিনাটিকিটে ৩১০ যাত্রী, জরিমানা

অাকাশ জাতীয় ডেস্ক:

রেলওয়ের পাকশী বিভাগের আওতায় বিনাটিকিটে ট্রেন ভ্রমণের দায়ে চারটি যাত্রীবাহী ট্রেনে ৩১০ যাত্রীকে ভাড়াসহ জরিমানা করা হয়েছে।

এসব যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা বাবদ ৯৭ হাজার ২৫০ হাজার টাকা আদায় করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন পাকশী বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। অভিযান চালানো ট্রেনগুলো হল- খুলনা থেকে রাজশাহীগামী ৭১৫নং আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস, দিনাজপুর থেকে ঢাকাগামী ৭৫৮নং দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহী থেকে চিলাহাটিগামী ৭৩৩-৭৩৪নং তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী থেকে ঢাকাগামী ৭৬০নং পদ্মা এক্সপ্রেস।

অভিযানে নেতৃত্ব দেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আব্দুল ওয়াহাব, লুৎফর রহমান, উৎপল রায় প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিনাটিকিটে ট্রেন ভ্রমণে ওঠা ৩১০ যাত্রীর কাছ থেকে জরিমানা বাবদ ৩৩ হাজার ৫০০ টাকা এবং ভাড়া বাবদ ৬৩ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চার ট্রেনে বিনাটিকিটে ৩১০ যাত্রী, জরিমানা

আপডেট সময় ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮