ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাল টাকা-সরঞ্জাম জব্দ, দুই নাইজেরিয়ানসহ গ্রেপ্তার ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কাপাসিয়ায় টাকা তৈরির মেশিন, জাল টাকাসহ নাইজেরিয়ান দুই নাগরিক ও তাদের দুই (বাংলাদেশি) সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার তরগাঁও ইউনিয়নের মিয়ার বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- নাইজেরিয়ান নাগরিক মি. কে ডি, অজ্ঞাতনামা নারী, কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামের আলমগীর হোসেন ও সোহান।

মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন চৌধুরী রোকজু জানান, বাজারে বিদেশি নাগরিকের সাথে স্থানীয় লোকজনের হট্টগোল হলে কয়েকজন কাপাসিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারদের কাছ থেকে নগদ এক লাখ দুই হাজার জাল টাকা ও টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৭-৭৮৯৪) জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাল টাকা-সরঞ্জাম জব্দ, দুই নাইজেরিয়ানসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৮:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮