ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৯

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্তপ্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৯ মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে সমবেত হলে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশের মুখপাত্র বাসির বিনা।

তিনি জানান, মসজিদটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। আগামী অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

পুলিশের মুখপাত্রের ধারণা, বোমাটি আগে থেকে মসজিদে পেতে রাখা হয়েছিল। জঙ্গিদের পক্ষ থেকে এটি আত্মঘাতী হামলা ছিল না বলে তিনি জানান।

খোস্তপ্রদেশের পুলিশপ্রধান আবদুল হানান বলেন, তিনি মনে করছেন- মসজিদের ভেতর ভোটার রেজিস্ট্রেশনের জন্য যেসব তাঁবু স্থাপন করা হয়েছে, সেগুলোর কোনো একটির ভেতরে তালেবান বোমাটি পেতে রেখেছিল।

কোনো জঙ্গিগোষ্ঠী খোস্তপ্রদেশের মসিজদে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা সাধারণ তালেবান জঙ্গিগোষ্ঠী চালিয়ে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৯

আপডেট সময় ১১:০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮