ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দেখবেন ডিআইজি মিজান আরেকদিন কান্না কণ্ঠে কথা বলছে: দুদক চেয়ারম্যান

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের ডিআইজি মিজানুর রহমানের হাসিমুখে কথা বলার বিষয়ে দুদক চেয়ারম্যান বলেছেন, ‘দেখবেন আরেকদিন কান্না কণ্ঠে কথা বলেছে।’

রবিবার বিকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন দুদক চেয়ারম্যান। এ সময় তার কাছে ডিআইজি মিজানের বিষয়টি নিয়ে জানতে চান সাংবাদিকরা।

গত ২ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। আর কার্যালয় থেকে থেকে বের হয়ে তিনি গণমাধ্যম কর্মীদের কাছে জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ট্যাক্স ফাইলের বাইরে তার কোনো সম্পদ নেই।

সাংবাদিকদের এক প্রশ্নে ডিআইজি মিজানের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনারা দেখেছেন একদিন হাসিমুখে কথা বলেছে সেই কিন্তু আরেকদিন দেখবেন কান্না কন্ঠে কথা বলেছে।’

সেদিন সকালে গাড়িতে সাইরেন বাজিয়ে দুদক কার্যালয়ে আসেন, আবার সাইরেন বাজিয়ে কার্যালয় ছেড়ে যান ডিআইজি মিজান।

এ বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক কার্যালয়ে সাইরেন বাজিয়ে যারা আসেন, সেটা পুলিশের ব্যাপার। এখানে আমাদের কিছু করা নেই। দুদক থেকে যারা বাইরে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে হাসিমুখে কথা বললে আমরা কী করতে পারি?’

‘হয়তো তাদের অনেক বড় কলিজা। তবে দুদক কার্যালয়ের বাউন্ডারিতে তাদের কথা বলতে দেয়া হয় না। রাস্তায় যদি তারা কথা বলে আমাদের কিছুই করার নেই।’

এক নারীকে তুলে নিয়ে বিয়ে করা এবং বেসরকারি টেলিভিশনের এক সংবাদ পাঠিকাকে হুমকি দেয়ার ঘটনাতেও নাম এসেছে ডিআইজি মিজানের। তার বিরুদ্ধে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগও পেয়েছে দুদক। আর এ নিয়ে জানতেই তাকে তলব করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

দেখবেন ডিআইজি মিজান আরেকদিন কান্না কণ্ঠে কথা বলছে: দুদক চেয়ারম্যান

আপডেট সময় ০৮:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮