ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

উচ্চ আদালতের রায়ে গাজীপুরবাসী স্তম্ভিত: হাসান

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হঠাৎ করে উচ্চ আদালতের রায় গাজীপুরবাসীকে স্তম্ভিত করে দিয়েছে।

হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার জীবনের সর্বস্ব দিয়ে হলেও এ গাজীপুরবাসীর মনের কথা, জনগণ যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য আইনি লড়াই, মাঠের লড়াই, রাজনীতির লড়াই জনগণের পক্ষে করে যাব।

রোববার নির্বাচন স্থগিতের খবর পাওয়ার পর বিকালে নগরীর টঙ্গী নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে হাসান উদ্দিন সরকারের বাসভবনে প্রেস ব্রিফিং শেষে বের হয়ে ঢাকায় যাওয়ার পথে তার বাসার সামনে থেকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ১০জন নেতাকর্মীকে আটক করেছে টঙ্গী থানার পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

উচ্চ আদালতের রায়ে গাজীপুরবাসী স্তম্ভিত: হাসান

আপডেট সময় ০৯:০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮