ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানে মিটিংয়ের ভেতরেই স্বরাষ্ট্রমন্ত্রী গুলিবিদ্ধ

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ডান কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

দেশটির নরওয়াল কাঞ্জরুর প্রদেশে এক মিটিংয়ে রোববার তার ওপর গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে পিস্তলসহ এক হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানায়, আক্রান্ত হবার পরপরই আহসান ইকবালকে বিভাগীয় কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এয়ারএ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

তাকে স্থানান্তরের প্রয়োজন হলে দ্রুত লাহোরে নেয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গ্রেফতারকৃত পিস্তলধারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিভাগীয় পুলিশ কর্মকর্তা ইমরান কিশোয়ারের উদ্ধৃতি নিয়ে খবরে বলা হয়েছে, হামলাকারী যুবকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সে ৩০-বোর পিস্তল দিয়ে ১৮ মিটার দূর থেকে গুলি চালায়।

এ ঘটনায় পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে মিটিংয়ের ভেতরেই স্বরাষ্ট্রমন্ত্রী গুলিবিদ্ধ

আপডেট সময় ০৯:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮