ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জে কলেজছাত্রী ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে কলেজছাত্রী ও এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সুমি বিশ্বাস (১৭) খামারগ্রাম ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। সে এনায়েতপুর থানার খুকনি ঝাঁওপাড়া মহল্লার দরিদ্র পান দোকানি পরেশ চন্দ্র বিশ্বাসের মেয়ে।

অর্ণব (২৪) সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিণাগোপাল গ্রামের শ্রী বলরামের ছেলে। এনায়েতপুর থানার এসআই রিপন কুমার জানান, সুমি দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় চাহিদামতো পড়াশোনার খরচের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে। পরে শনিবার রাতের কোনো এক সময় নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

রোববার সকালে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসাপতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এনায়েতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অন্যদিকে বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, রোববার সকালে নিজবাড়ীর আমগাছের সঙ্গে অর্ণবের ঝুলন্ত দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে কলেজছাত্রী ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮