ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রতিটি নারীই সাহসের বাতিঘর: স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলার প্রতিটি নারীই সাহসের বাতিঘর। ‘বোনেরা নিজেদের দুর্বল ভাববেন না’- বিপ্লবী অগ্নিকন্যা প্রীতিলতার লেখা শেষ চিঠির এই উদ্ধৃতি দেন স্পিকার।

তিনি বলেন, প্রত্যেক নারীই তার নিজের অধিকার নিজেই প্রতিষ্ঠা করে। পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হতে মৃত্যুকে আলিঙ্গন করে প্রীতিলতা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন- তা যুগ যুগ অনুপ্রেরণা জোগাবে সব নারী তথা ভবিষ্যৎ প্রজন্মকে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ভোরের কাগজ ও প্রীতিলতা ট্রাস্ট আয়োজিত বীর কন্যা প্রীতিলতা ওয়েদ্দেদারের ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশের স্বাধীনতা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। বাঙালি জাতির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এ ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, সূচনা করতে হবে ভবিষ্যৎ পথচলায় তরুণ প্রজন্মকে সমৃদ্ধ করবে। বৃটিশবিরোধী আন্দোলনে নেতাজী সুবাস চন্দ্র বোস, মাস্টার দা সূর্য্যসেন, প্রীতিলতা, বিনোদ বিহারীদের আত্মত্যাগ এবং পরবর্তীতে পাকিস্তানি জান্তার বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন নেতৃত্ব ও ত্যাগের কারণেই পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটেছে বাংলাদেশ রাষ্ট্রের।

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক হান্নানা বেগম, মুক্তিযোদ্ধা ও নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, নাট্য ও সংগীত ব্যক্তিত্ব শম্পা রেজা ও প্রীতিলতা ট্রাস্টের সাধারণ সম্পাদক পংকজ চক্রবর্তী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘নিজেরা করি’ এর নির্বাহী পরিচালক খুশি কবীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, গুঁড়িয়ে দেয়া হলো ভবন

প্রতিটি নারীই সাহসের বাতিঘর: স্পিকার

আপডেট সময় ১১:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮