ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

বাহুবলী টু’ তে ধরাশায়ী দঙ্গল

আকাশ বিনোদন ডেস্ক:

‘দঙ্গল’-এর রেকর্ড ভেঙে দিল ‘বাহুবলী টু’। দ্য কনক্লুশন’ মুক্তি পেয়েছে চীনে। প্রথম দিনেই চীনের বক্স অফিসে ছবিটির আয় ছাড়িয়ে গেল ‘দঙ্গল’ সিনেমার প্রথম দিনের আয়কে।

আমির খান অভিনীত ‘পিকে’র আয়কে পেছনে ফেলে ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে রেকর্ড তৈরি করেছিল ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’।

এবার চীনেও মুক্তির প্রথম দিনেই ‘দঙ্গল’ সিনেমার আয়কে অতিক্রম করে গেল এস এস রাজামৌলি পরিচালিত এই ছবিটি। ৪ মে চীনে সাত হাজার হলে মুক্তি পেয়েছে ‘বাহুবলী টু’। আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমাটিও দেশটির সাত হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

বলিউড লাইফ সূত্রে খবর, সকালের শো’তে রাজামৌলির ছবিটি আয় করেছে ১ মিলিয়ন ডলার। বলিউড চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানাচ্ছেন, দিনশেষে ছবিটির আয় হয়েছে ২.৮৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৯ কোটি রুপি।

এই আয় চীনে ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর সামগ্রিক আয়কে ছাড়িয়ে গেছে।

চীনে বলিউড সিনেমার শুধুমাত্র প্রথম দিনের আয়ের নিরিখে ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’ সালমান খানের ‘বজরাঙ্গি ভাইজান’ এবং আমির খানের ‘দঙ্গল’কে পিছনে ফেলে তৃতীয়স্থান দখল করে নিয়েছে।

চীনে ভারতীয় সিনেমার মুক্তির দিনেই সর্বোচ্চ আয়ের অবস্থানে রয়েছে আমির খানেরই আরেক ছবি ‘সিক্রেট সুপার স্টার’। ছবিটি এই দেশে মুক্তি পেয়েছিল ছয় হাজারটি প্রেক্ষাগৃহে। দ্বিতীয় স্থানে আছে ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

বাহুবলী টু’ তে ধরাশায়ী দঙ্গল

আপডেট সময় ০৬:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮