ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাস ধর্মঘটে অচল বরিশাল

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ এবং মালিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনায় থানা পুলিশ মামলা না নেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট পালন করছে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি।

এদিকে ভোরে নগরীর রুপাতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, ভোলা এবং বরিশাল জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো রুটে যেন বাস চলাচল না করে তার তদারকি করছে মালিক সমিতির লোকজন।

হঠাৎ করে বাস ধর্মঘটে সাধারণ যাত্রীরাও পড়েছেন চরম বিপাকে। বাসের আশায় টার্মিনালে আশা বহু যাত্রী ফিরে যাওয়ার পাশাপাশি অনেকে আবার রিকশা-ভ্যানে কাছাকাছির গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।

সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, ‘২ দিন আগে বরিশাল পটুয়াখালী সড়কের দপদপিয়া এলাকায় মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খানকে মারধোর করে থ্রি হুইলার শ্রমিকরা। এ ঘটনায় মামলা করতে গেলে তা নেয়নি বন্দর থানা পুলিশ।

সরকারিভাবে নিষেধ থাকা সত্ত্বেও মহাসড়কে থ্রি হুইলার চলার কারণে এই ঘটনা ঘটার পাশাপাশি প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই হামলার ঘটনায় মামলা গ্রহণ এবং মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত ৩৮ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

এর আগে বুধবার বিকালে মালিক সমিতি এই ধর্মঘটের ডাক দিলেও আজ সকাল পর্যন্ত জটিলতা নিরসনে প্রশাসন কিংবা কোনো পক্ষের উদ্যোগের খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাস ধর্মঘটে অচল বরিশাল

আপডেট সময় ০২:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭