ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাচ্ছেন শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

কবিগুরুর স্মৃতি বিজড়িত পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে আগামী ২৫ মে শান্তিনিকেতন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বর্ধমানের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে বিশেষ সম্মানিক ডিগ্রি দিচ্ছে। শান্তিনিকেতনের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকতে পারেন বলে বিশ্বভারতী সূত্র জানিয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর শান্তি নিকেতন সফরের বিষয়টি বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজ কলি সেনকে জানানো হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষে বিশ্বভারতীর উপাচার্যকে জানানো হয়েছে, শেখ হাসিনা ২৪ মে পশ্চিমবঙ্গ এসে বর্ধমানের চুরুলিয়ায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্মানিক ডিগ্রি নেবেন। পরদিন শান্তিনিকেতনে যাবেন শেখ হাসিনা।

কলকাতা শহর থেকে ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত শান্তিনিকেতন শহরে রবীন্দ্র নাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের আগে মঙ্গলবার (মে) বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল শান্তিনিকেতনে যাচ্ছে। ২৫ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ ভবন’ নির্মাণ করেছে বাংলাদেশ সরকার।

আধুনিক মানের ভবনটিতে অডিটোরিয়াম, মিউজিয়াম এবং গবেষণার সুবিধা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এক প্রতিনিধি দল নিয়ে ভবনের সর্বশেষ অবস্থা দেখে এসেছেন।

উপাচার্য সবুজকলি জানান, বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ ভবনে অডিটোরিয়াম, মিউজিয়াম এবং গবেষণাগারের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুর‌্যাল তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।

তবে বাংলাদেশ সরকার অনুরোধ করলেও কবিগুরুর কোনও ভাস্কর্য স্থাপনের রীতি বিশ্বভারতীর নেই উল্লেখ করে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও ভাস্কর্য স্থাপন করা হবে না বলেও জানান বিশ্বভারতীর উপাচার্য।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং কলকাতার উপদূতাবাসের কর্মকর্তাদের মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে ৪৫টিরও বেশি পুরস্কার ও পদক অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, গুঁড়িয়ে দেয়া হলো ভবন

ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাচ্ছেন শেখ হাসিনা

আপডেট সময় ০৯:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮