ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিষিদ্ধ চিত্রনায়ক জায়েদ খান

অাকাশ বিনোদন ডেস্ক:

এবার প্রেক্ষাগৃহে নিষিদ্ধ হলেন চিত্রনায়ক জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র সমিতি অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কোনো ছবি দেশের হলে চালানো হবে না বলে ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়। একই সাথে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও মুশফিকুর রহমান গোলজারকে নিষিদ্ধের তালিকায় রেখেছে সংগঠনটি। প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ হামলার ‘বিচার’ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ১১ জুলাই চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা মিশা সওদাগর ও প্রযোজক খসরুর কোনো ছবি চালাবে না বলে ঘোষণা দেয় প্রদর্শক সমিতির সদস্য হল মালিকরা। এদিন নওশাদ বলেন, দেশের সিনেমা হলে রিয়াজ, খলনায়ক মিশা সওদাগর ও প্রযোজক খসরুর ছবি প্রদর্শন করব না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২৬ জুলাই বার্ষিক সাধারণ সভায় (এজিএম)-এর মাধ্যমে নেওয়া হবে। তখন সারা দেশের হল মালিকদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার চলচ্চিত্র প্রদর্শক সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, হল মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদের ওপর হামলার বিচার না হওয়ায় চিত্রনায়ক জায়েদ খান, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও মুশফিকুর রহমান গোলজারের কোনো ছবি বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শিত হবে না।

ইফতেখার আহমেদ নওশাদ বলেন, যদি এই হামলার কোনো বিচার না হয় তাহলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সারাদেশের সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে। কোনো সিনেমা হলে কোনো প্রকার চলচ্চিত্র প্রদর্শিত হবে না বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিষিদ্ধ চিত্রনায়ক জায়েদ খান

আপডেট সময় ১২:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭