ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

এবার সড়কে পা হারানোর পর কিশোরের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিলয় নামে এক কিশোরের ডান পা বিচ্ছিন্ন হয়ে মারা গেছে। পা হারানোর প্রায় পাঁচ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

শুক্রবার বিকালে শহরের ফতেপুর এলাকায় বাইপাস সড়কে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পা হারায় নিলয়। এ সময় আহত হয় তার দুই বন্ধু।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে শহরের বাইপাস ব্রিজ এলাকায় দুর্ঘটনায় পড়ে।

নিহত নিলয় (১৪) শহরের মাস্টারপাড়া মহল্লার আফতাব হোসেনের ছেলে। সে নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

আহত রাকিব হোসেন (১৫) ও সাদমান হোসেনও (১৫) তার একই এলাকার বন্ধু বলে পুলিশ জানিয়েছে।

পরিদর্শক আনোয়ার বলেন, ছুটির দিনে নিলয় ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। শহরের বাইপাস ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে নিলয়ের ডান পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়। অন্য দুজন গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, স্থানীয়রা তাদের নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নিলয়কে রাজশাহী পাঠানো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, পুলিশ মোটরসাইকেল ও পিকআপ জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

এবার সড়কে পা হারানোর পর কিশোরের মৃত্যু

আপডেট সময় ১১:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮