ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে ট্রাক চাপায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে ট্রাক চাপায় এক ব্যবসায়ী ও একজন বৃদ্ধ নিহত হয়েছেন। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা ও জেলার পুঠিয়া উপজেলায় পৃথক দুর্ঘটনায় তারা মারা যান।

নিহত দুইজন হলেন, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাসির উদ্দিন (৪০) ও রাজশাহীর পবা উপজেলার পশ্চিম বালিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল কালাম (৭০)।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বৃদ্ধ আবুল কালাম বাইসাইকেল চালিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। পথে কাশিয়াডাঙ্গা এলাকায় সড়কের পাশে খাদে বাইসাইকেলের চাকা পড়ে গেলে তিনি সড়কের ওপর পড়ে যান। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে পুঠিয়ার শিবপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নিহত নাসির একজন ব্যবসায়ী। গাইবান্ধা থেকে তিনি ট্রাকে করে আমগাছের চারা আনছিলেন। শুক্রবার ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়ার বানেশ্বর বাজারে দাড়িয়ে থাকা একটি ট্রাককে আরেকটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাদিকুল ইসলাম। তিনি দাড়িয়ে থাকা ট্রাকটির সামনে বসে ছিলেন।

পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে ট্রাক চাপায় নিহত ২

আপডেট সময় ০২:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮