ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাজশাহীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম আশা খাতুন। তিনি ওই এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, শুক্রবার সকালে বাড়িতে একাই ছিলেন মেয়েটি। বেলা সাড়ে ১১টার দিকে তার মা সাগরা বেগম ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় মেয়ের ঝুলন্ত মরদেহ দেখেন। পরে দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, প্রায় চার মাস আগে মেয়েটির বিয়ে হয়েছে। বিয়ের পর মেয়েটি স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে। পুলিশ এখন ঘটনাটি তদন্ত করছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

রাজশাহীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮