ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেকে মানসিক রোগী দাবি করে সব অস্বীকার করলেন রুবি

অাকাশ বিনোদন ডেস্ক:

গত দুই সপ্তাহ ধরে আমি মানসিক অসুস্থ, যা বলেছি ভিত্তি নেই। আমার অসুস্থতার কারণ হচ্ছে একাকীত্ব। বসে বসে এসবই ভাবতাম। আমি যে অসুস্থ সেটা আমার পরিবারের মানুষরা জানেন। আমি যা কিছু বলেছি তার কোনো ভিত্তি নেই। সবই মিথ্যে।

আজ বুধবার (৯ আগস্ট) বিকেল পৌনে পাঁচটায় ফেসবুক লাইভ এসে এসব কথা বলেন সালমান শাহ হত্যা মালমার অন্যতম আসামী আমেরিকা প্রবাসী নারী রুবি সুলতানা। গেল সোমবার সকালে তিনি ফেসবুক লাইভে এসে বলেছিলেন, ‘এই খুনের (সালমান শাহ) বিষয়ে আমি সব জানি। যেভাবেই হোক আবার যেন মামলা তদন্তের ব্যবস্থা করা হয়। আমি যেমন করেই হোক আদালতে সাক্ষী দেব।’

রুবি তার ভিডিওতে সালমানের মাকে উদ্দেশ্য করে বারবার বলেছেন, ‘সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হইছে। প্লিজ কিছু একটা করেন, কিছু একটা করেন। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হইছে। আমার হাসব্যান্ড এইটা করাইছে আমার ভাইরে দিয়ে। আমার হাজব্যান্ড করাইছে, এইটা সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডরে দিয়ে, সবাইরে দিয়ে, সব চাইনিজ মানুষ ছিল। সালমান শাহ আত্মহত্যা করে নাই, শালমান শাহ খুন হইছে।’

এসব কথা বলার দুদিন পরেই সালমান শাহ মৃত্যু জট যখন নতুন করে মোড় নিচ্ছিল তখনই রুবি সবকিছু অস্বীকার করেন। হাসতে হাসতে বলেন, ‘সালমান শাহ খুন হতে পারে, আত্মহত্যাও করতে পারে। আমি এর কিছুই জানিনা। কেউ আমাকে গালাগালি করলেও আমার কোনো অসুবিধা নেই। আমি যদি খুনি হই তাহলে আমাকে প্রমাণ করুক যে আমি খুনি। আমি আমেরিকান সিটিজেন। এখানে এসে আমাকে এত সহজে ধরে নিয়ে যাওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘আমি প্রমাণ দিতে পারবো যে আমি মানসিকভাবে অসুস্থ। আমার স্বামীর সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি আমি সুস্থ নই। আমার বড় ছেলে আমাকে বলেছে একমাস হাসপাতালে থাকতে। আমার স্বামীই একমাত্র এই অবস্থায় আমাকে সাহায্য করতে পারে।’

লাইভে অনেকেই এসময় রুবিকে পল্টিবাজ বলে মন্তব্য করেন। এর জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ আমি পল্টিবাজ। কী করতে পারবেন আমার। আমার মানসিক সুস্থতা নেই। তাই আমি পল্টি নিয়েছি।’ তিনি সামিরাকে নিয়ে বলেন, ‘সামিরার ব্যাপারে যা কিছু বলেছি সবকিছু মিথ্যে কথা। আমার মস্তিষ্ক কাজ করছিলো না। তাই এইসব বলেছি। আমার জন্য কারো কোনো ক্ষতি হোক আমি চাই না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজেকে মানসিক রোগী দাবি করে সব অস্বীকার করলেন রুবি

আপডেট সময় ০৪:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭