ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী

নাইটি পরে কেমন লাগে দেখতে চায় পরিচালক

আকাশ বিনোদন ডেস্ক:

কাস্টিং কাউচ ফিল্ম ইন্ডাস্ট্রির খুব পরিচিত শব্দ। কেউ কেউ এর প্রতিবাদ করেন। অনেকে বলেন, সব ইন্ডাস্ট্রিতেই এই সমস্যা রয়েছে। তাই শুধুমাত্র সিনে ইন্ডাস্ট্রির দিকেই আঙুল ওঠে কেন?

এবার প্রকাশ্যে কাস্টিং কাউচ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলি অভিনেত্রী মাহি গিল। পর্দায় মাহিকে সাহসী দৃশ্যে একাধিকবার দেখেছেন দর্শক। মন্তব্যের ক্ষেত্রেও সাহসের সেই ধার বজায় রেখেছেন অভিনেত্রী। মাহির কথায়, আমার সঙ্গে কয়েকবার এই ঘটনা ঘটেছে। আমার তো পরিচালকদের নামও মনে নেই।

তিনি বলেন, একবার এক পরিচালকের সঙ্গে দেখা করতে যেতে হয়েছিল। আমি সালোয়ার স্যুট পরে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, সালোয়ার পরে এলে কেউ সিনেমায় কাস্ট করবে না। আবার অন্য এক পরিচালক বলেছিলেন, তোমাকে নাইটি পরে কেমন লাগে আমি দেখতে চাই। এ ধরনের লোক প্রচুর রয়েছে।

মাহি জানিয়েছেন, সে সময় তিনি মুম্বাইতে নতুন। ফলে কার সঙ্গে কীভাবে দেখা করতে হবে কিছুই জানতেন না। সেটার সুযোগ নিতেন অনেকে। না চাইতেও অনেক উপদেশ দিতেন। মাহির দাবি, এসব পরিস্থিতির মোকাবিলা করতে সেই জায়গা ছেড়ে পালিয়ে আসতেন তিনি।

কিছু দিন আগে কাস্টিং কাউচ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কোরিওগ্রাফার সরোজ খান। এর আগে কখনও রাধিকা আপ্ত, কখনও ঊষা যাদব, কখনও বা শ্রী রেড্ডি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। মাহির বক্তব্যে ইন্ডাস্ট্রির এই অন্ধকার দিকটি আরও একবার সামনে এল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:

নাইটি পরে কেমন লাগে দেখতে চায় পরিচালক

আপডেট সময় ০৬:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮