ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাফিজ উদ্দিন ঈদের জামাত নিয়ে কথা বললে ধর্মমন্ত্রী বলেন, এবারও ৮টায় করা হোক। এ সময় পাশে থাকা ধর্ম সচিব মো. আব্দুল জলিল মন্ত্রীর কথাকে সমর্থন করে বলেন, ‘ঈদের প্রধান জামাতে সকাল ৮টার পরে যাওয়া ঠিক হবে না। কারণ কোরবানির বিষয় আছে। ’

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজ ডুবল ইউক্রেনীয় ড্রোন হামলায়

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

আপডেট সময় ০২:২৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭