ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় ব্যবসায়ী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম ইসমাইল হোসেন শামীম (৩৮)। আটক ইসমাইল হোসেন শামীম উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় নলুয়া ভূঁইয়ারহাট বাজারের একজন ব্যবসায়ী।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বিকৃত ছবি শামীম তার ফেমসবুক আইডি থেকে শেয়ার করেন। এমন খবরের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নলুয়া ভূঁইয়ারহাট বাজারে তার দোকান থেকে তাকে আটক করা হয়।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) নিবু রঞ্জন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক শামীমের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে বৃহস্পতিবার একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় ব্যবসায়ী আটক

আপডেট সময় ০১:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮