ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অরুন চন্দ্র বিশ্বাসকে হজ্বব্রত পালনে পঞ্চাশ দিনের ছুটি মঞ্জুর

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসকে পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশে মন্ত্রণালয় কর্তৃক পঞ্চাশ দিনের অর্ধগড় বেতনে অর্জিত ছুটি মঞ্জুরের বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-৪ শাখা থেকে ছুটি মঞ্জুরের ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয় থেকে জারিকৃত ৩৭. ০০. ০০০০. ০৬৯. ০৮. ০১০. ১৭. ৪৩৪ নং স্বারকের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারের নিম্নবর্নিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত দেশে ২০১৮ সালের ২৫ জুলাই থেকে একই বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চাশ দিনের অথবা দায়িত্বভার হস্তান্তরের তারিখ থেকে পঞ্চাশ দিনের অর্ধগড় বেতনে অর্জিত ছুটি মঞ্জুর করা হয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার মতো একটি স্পর্শকাতর বিষয়ে ভুল করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাস জানান, তিনি ভারতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমনের জন্য আগামী ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত অবকাশকালীন ছুটির আবেদন করে ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় ভুলক্রমে তীর্থ স্থানের পরিবর্তে পবিত্র হজ্বব্রত পালনের জন্য প্রজ্ঞাপন জারী করেছে বলে তিনি মনে করছেন। এছাড়া তার ছুটির ধরনও অবকাশ কালীনের ছুটির পরিবর্তে অর্ধগড় বেতনে ছুটি মঞ্জুর করা হয়েছে।

তিনি জানান কলেজ বন্ধ থাকায় বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানাতে পারেননি। বৃহস্পতিবার কলেজ খুললে অধ্যাক্ষের সঙ্গে পরামর্শ করে বিষয়টি তিনি সংশোধনের জন্য কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ে চিঠি দিবেন।

এ ব্যাপারে সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ সরদার নুরুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয় ভুলবশত তীর্থ স্থানের পরিবর্তে পবিত্র হজ্বব্রত পালনের জন্য ছুটি মঞ্জুর করেছে। অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাস সংশোধনের আবেদন করলে বিষয়টি সমাধান হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অরুন চন্দ্র বিশ্বাসকে হজ্বব্রত পালনে পঞ্চাশ দিনের ছুটি মঞ্জুর

আপডেট সময় ১১:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮