ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মার্চ-এপ্রিলে বজ্রপাতে নিহত ৭০: ত্রাণমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে বজ্রপাতে ৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সচিবালয়ে চলমান আবহাওয়া পরিস্থিতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের বিষয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, ‘গত ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনে বজ্রপাতে ২৯ জন মারা গেছেন। এছাড়াও বেশকিছু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মার্চ মাসে ১২ জন এবং এপ্রিল মাসে ৫৮ জনসহ মোট ৭০ জন লোক বজ্রপাতে মারা গেছেন।’

ত্রাণমন্ত্রী বলেন, ‘আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ প্রবণতা স্বাভাবিক নয়। ফলে আমরা এর প্রস্তুতি হিসেবে পাহাড়ি এলাকায় প্রায় অর্ধেক লোককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।’

‘আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাব্য পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে। বর্ষা মৌসুম সামনে। এ সময়ে ঝড়-তুফান হওয়াটাই স্বাভাবিক। তবে সকলকে পরিস্থিতি দেখে শুনে ঘর থেকে বের হতে হবে।’

মোফাজ্জল হোসেন বলেন, ‘সারাদেশে যেসব জমিতে ধান পেকেছে তা কাটতে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। এবার ফসলের বাম্পার ফলন হয়েছে, কিন্তু বৃষ্টি হলে ধান শুকানো নিয়ে শঙ্কা আছে। তাই আগেই ধান কেটে শুকানোর জন্য ব্যবস্থা নিতে হবে।’

ত্রাণমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের মন্ত্রণালয়ের গঠিত হেল্প সেন্টার চব্বিশ ঘণ্টা খোলা রাখতে নির্দেশ দিয়েছি। যেকোনো ধরনের ওয়ার্নিং শোনার সঙ্গে সঙ্গে নাগররিকদের পাশে দাঁড়াতে আমাদের মন্ত্রণালয় প্রস্তুত আছেন।’ তবে সাধারণ নাগরিকদের ১০৯০ তে বিনামূল্যে ফোন করে আবহাওয়া পরিস্থিতি জেনে বাইরে বের হবার পরামর্শও দিয়েছেন মন্ত্রী।

আশঙ্কা প্রকাশ করে মায়া বলেন বলেন, আগামী ৪ থেকে ৭মে ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া ঝড়েরও আশঙ্কা রয়েছে। ফলে এসব এলাকায় মানুষের প্রস্তুতির জন্য আমরা কাজ করছি।

সংবাদ সম্মেলনে দুর্যোগ সচিব শাহ কামাল, স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমদ খান, সমাজকল্যাণ সচিব মো. আলমগীর, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব জিল্লার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

মার্চ-এপ্রিলে বজ্রপাতে নিহত ৭০: ত্রাণমন্ত্রী

আপডেট সময় ০১:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮