ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

উল্লাসে মেতেছে কলকাতা, ফিল্ডিং নিয়ে ক্ষুব্ধ কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক:

রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পরে তাঁর দলের যা অবস্থা দাঁড়াল, তাতে দেখা যাচ্ছে পরের সাতটি ম্যাচের মধ্যে ছ’টিতেই জিততে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। কিন্তু দলের ক্রিকেটারদের যা পারফরম্যান্স দেখা গেল রবিবার, বিশেষ করে বোলিং ও ফিল্ডিং বিভাগে, তার পর মানসিকতা ও দক্ষতায় বদল না আনলে তা সম্ভব না বলে মনে করেন তাঁদের অধিনায়ক বিরাট কোহালি।

রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের পরে বিরাট বলেন, ‘‘১৭৫ তুলেও না জেতার কারণ নেই। আসলে আমরা আজ যা ফিল্ডিং করেছি, তাতে আজ জেতার কথাই নয়। আমাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। ছ’টা ম্যাচ জিততেই হবে। এখন আমাদের সব ম্যাচই সেমিফাইনাল। মানসিকতা, পারফরম্যান্সে আমূল বদল আনতে হবে। না হলে জয়ে ফেরা সম্ভব নয়।’’

বিরাটদের শিবির যখন হতাশায় ডুবে, তখন কেকেআর শিবিরে জয়ে ফেরার আনন্দ। হোটেলে ফিরে আন্দ্রে রাসেলের জন্মদিনও পালন করা হয় এ দিন। তাঁকে কেক মাখিয়ে শ্যাম্পেনে স্নান করিয়ে দেন তাঁর সতীর্থরা। তার আগে ম্যাচ জেতার পুরস্কার নিয়ে অধিনায়ক দীনেশ কার্তিক বলেন, ‘‘দলের এগারোজনের উপর আস্থা রেখেই এই ম্যাচে নেমেছিলাম। তারই ফল পেলাম। দলে বেশি পরিবর্তন করার পক্ষপাতি কখনওই নই আমি।’’

যাঁর ইনিংসে ভর করে রবিবার ম্যাচ জিতল কেকেআর, সেই ক্রিস লিন বলেন, ‘‘অনায়াসে রান তুলতে পারছিলাম না। সে রকম উইকেটও ছিল না আজ। তাই সুইপ শটই বেছে নিই বাউন্ডারির বাইরে থেকে রান তোলার জন্য। যে কোনও পরিস্থিতিই আমরা সামলে নিতে পারছি আমরা, এটাই বড় ব্যাপার।’’ কেকেআরে যোগ দিয়েছিলেন চোট সারিয়ে। এখন নিজের শারীরিক অবস্থা নিয়ে বলেন, ‘‘খুব চাপ যাচ্ছে। প্রচুর ঘুরতে হচ্ছে। তবু শরীরটাকে ঠিক রাখতে হচ্ছে। দলের সাপোর্ট স্টাফ খুব ভাল বলেই তা সম্ভব হচ্ছে।’’

তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে কার্তিক বলেন, ‘‘আমাদের অনূর্ধ্ব-১৯ ছেলেদের যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি। ওরা খুব ভাল শিখছে। বিশ্বকাপ জেতার পরেও ওরা কিন্তু কেউ চাপে পড়েনি। এটা শিখিয়েছে রাহুল দ্রাবিড়। রাহুলের মতো অনূর্ধ্ব-১৯ কোচ থাকার সুবিধা তো এটাই।’’ নাইটদের আর এক তারকা সুনীল নারাইনের মতে, ‘‘মিডল অর্ডারকে সুবিধাজনক একটা মঞ্চ তৈরি করে দেওয়াই আমাদের লক্ষ্য। চাপ কম থাকলে দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারে ওরা। এতেই জয় আসে।’’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

উল্লাসে মেতেছে কলকাতা, ফিল্ডিং নিয়ে ক্ষুব্ধ কোহলি

আপডেট সময় ১২:৪০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮