ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

স্কুলছাত্রীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইল

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরে এক স্কুলছাত্রীর (১৪) আপত্তিকর ছবি বানিয়ে তাকে ব্ল্যাকমেইল করার অপরাধে দুই যুবককে আটক করে জেল ও জরিমানা করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলবিয়াসপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে কম্পিউটার দোকানদার উত্তম কুমার (২২) ও মশিন্দা কান্দিপাড়ার আব্দুস সামাদের ছেলে রিপন (২৩) এ ঘটনা ঘটায়।

ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গনপতি রায়ের কাছে হাজির করে। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সব প্রমাণাদি দেখে আটককৃতদের জেল ও জরিমানা করেন।

রায়ে কম্পিউটার দোকানদার উত্তমকে ১০ হাজার টাকা জরিমানা এবং রিপনের ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন।

জানা যায়, ওই দুই যুবক স্কুলছাত্রীর মাথা কেটে অন্য আপত্তিকর ছবির সঙ্গে লাগিয়ে তাকে কুপ্রস্তাব দিয়ে অপকর্মে বাধ্য করার চেষ্টা করে। ছাত্রীটি এ ঘটনা পরিবারের লোকজনের কাছে জানালে তারা আইনের আশ্রয় নেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) গনপতি রায় জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জেল-জরিমানা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

স্কুলছাত্রীর আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেইল

আপডেট সময় ১১:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮