ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় থাকবো: অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রোহিঙ্গা ইস্যুতে ঢাকার পাশে থাকার তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন তিনি।

শনিবার অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে অস্থায়ী আশ্রয় দেয়া সম্পর্কে ঢাকার গৃহীত পদক্ষেপের বিষয়টি টার্নবুলকে অবহিত করেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত এসব রোহিঙ্গার জন্য তার সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

ইহসানুল করিম আরও জানান, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করেন এবং এ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার যথোপযুক্ত উপায় খুঁজে বের করতে উভয়ে সম্মত হন।

শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি এ আমন্ত্রণ গ্রহণ করে বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় থাকবো: অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৫১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮