ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোলায় মধ্যরাতে আগুনে পুড়ল শতাধিক দোকান

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলা জেলা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাতে পৌনে একটার দিকে শহরের খালপাড়, চকবাজার, মনিহারিপট্টি, গুড়পট্টি ও মুদিপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে মনিহারি পট্টির একটি সুতার দোকানে আগুন লাগে। পরে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দেয়া খবরে ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

পরে বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশন উপজেলা থেকে ফায়ার সার্ভিস আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে শত কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

দোকানগুলোর মধ্যে তেলের, চালের আড়ত, মনিহারি দোকান, স্টেশনারি, সুতার আড়ত, মুদি আড়ত, রংয়ের দোকান ছিল।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে ভোলা ফায়ার সার্ভিসের সবকটি ইউনিটের কর্মী ও পুলিশ একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোলায় মধ্যরাতে আগুনে পুড়ল শতাধিক দোকান

আপডেট সময় ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮