ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

নিজ নিজ জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে: দুদক সচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (এসিসি) সচিব ড. মো. শামসুল আরেফিন বলেছেন, দুর্নীতি সমাজকে পিছিয়ে দিচ্ছে। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সমাজের ক্ষতিকর এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ শুক্রবার দুর্নীতি দমন বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (ডিডাব্লিউআরটিআই) আয়োজিত সেমিনারটি ক্যাম্পাসের ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রাফা মোহাম্মাদ আরিফ, রংপুর জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মাদ মোজাহার আলী সর্দার, সহকারী পরিচালক আতিকুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

ড. ওয়াজেদ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (ডিডাব্লিউআরটিআই) আয়োজিত আরেকটি সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. কলিমুল্লাহ। সেখানে বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

ডিডাব্লিউআরটিআই-এর গবেষণা ফেলো, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

নিজ নিজ জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে: দুদক সচিব

আপডেট সময় ০৫:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮