ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

সময় এসেছে জনগণের গ্যাসের দাবি পূরণ করার: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কসবাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পৌর এলাকায় গ্যাস বিতরণ। আমি আপনাদের সকল দাবি পূরণ করলেও এটি পারিনি। সময় এসেছে জনগণের গ্যাসের দাবি পূরণ করার।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) রূপকল্প-৩ খনন প্রকল্পের আওতায় শুক্রবার বিকেলে কসবা-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক একেএম রুহুল ইসলাম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান বিপিএম, পিপিএম (বার), উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম, আইনমন্ত্রীর সহাকারী একান্ত সচিব রাশেদুল কায়সার জীবন, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল এবং কসবা-১ কূপ খনন অনুসন্ধান প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

সময় এসেছে জনগণের গ্যাসের দাবি পূরণ করার: আইনমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮