ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

গজারিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার করিমখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের হাফেজ আহমদের মেয়ে নুশরাত (৪) ও একই গ্রামের মোবারক হোসেনের মেয়ে হাফসা (৪)।

নিহতদের স্বজনরা জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হওয়ার কিছুক্ষণ পর তারা নিখোঁজ হয়। তাদের কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে একজনের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয় এক শিশু।

পরে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সুলতানা তাদের মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

গজারিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:১৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮