ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাশ নিয়ে ফেরার পথে লাশ হলো আরও দুজন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা থেকে স্বজনের লাশ নিয়ে ফেরার সময় অ্যাম্বুলেন্স ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লাশ হলেন আরও দুজন। এ ঘটনায় শিশুসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মামুনুর রশিদ (৩৫) নামে একজনের পরিচয় জানা গেছে। নিহত অপরজন অ্যাম্বুলেন্সটির ড্রাইভার। তবে তার পরিচয় জানা যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, ঢাকা থেকে লাশ নিয়ে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা অ্যাম্বুলেন্স দুপুর ১২টার দিকে ঘোগা বটতলা এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর আত্মীয় নওগাঁ বদলগাছির ফয়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ ও অ্যাম্বুলেন্সটির চালক নিহত হয়েছেন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও শিশুসহ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লাশ নিয়ে ফেরার পথে লাশ হলো আরও দুজন

আপডেট সময় ০৭:৩১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮