ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার ও শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর ধামুড়হাট উপজেলর মশৈক এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে মিলন মিয়া (৩৮) এবং ময়মনসিংহের তারাকান্দা থানার কানোয়ার এলাকার শামসুদ্দিনের ছেলে সুজন মিয়া (১৪)।

নিহত মিলন গাজীপুরে বাসা ভাড়া থেকে রিকশা চালাতেন বলে জানা গেছে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান দৈনিক আকাশকে জানান, বোর্ডবাজার এলাকায় বাসা ভাড়া থেকে রিকশা চালাতেন মিলন। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে তিনি রিকশা নিয়ে বের হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি বাস তার রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর বাসচালক পালিয়েছে। তবে ওই বাসটি আটক করা হয়েছে।

এদিকে শ্রীপুর থানার এসআই মো. মহসিন মিয়া দৈনিক আকাশকে জানান, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে সুজন মিয়া বাইসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় একটি ড্রাম ট্রাক তার বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ওই ড্রাম ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০২:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮