ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু

ঈদ ছাড়াই টানা ৯ দিনের ছুটির ফাঁদে দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

টানা নয়দিনের লম্বা ছুটির ফাঁদে পড়তে চলেছে দেশ। যদিও এই নয় দিনের মধ্যে সাতদিন হলো সরকারি ছুটি, মাঝখানে দুদিন থাকছে কর্মদিবস। স্বভাবতই এই দুইদিন কোনোভাবে ম্যানেজ করে লম্বা ছুটিটা উপভোগের চেষ্টা করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এই ছুটির ফাঁদটা তৈরি হচ্ছে আগামী শুক্রবার (২৭ এপ্রিল) থেকে। শুক্র ও শনি দুইদিন সাপ্তাহিক ছুটি হওয়াায় ২৭ ও ২৮ এপ্রিল বন্ধ থাকছে অফিস। ২৯ এপ্রিল রোববার বৌদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার থাকছে কর্মদিবস। এরপর শ্রমিক দিবসের ছুটি ১ মে। পরদিন ২ মে বুধবার থাকছে পবিত্র শবে বরাতের ছুটি। ৩ মে বৃহস্পতিবার অবশ্য কর্মদিবস, অফিস-আদালত খোলা থাকবে। আবার ৪ ও ৫ মে শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি।

কেউ যদি ৯দিনের এই লম্বা ছুটিটা ভোগ করতে চান তাহলে ৩০ এপ্রিল সোমবার ও ৩ মে বৃহস্পতিবার ছুটি নিতে হবে। এছাড়া ছুটি থাকছে ২৭ থেকে ২৯ এপ্রিল, টানা তিনদিন। কর্মদিবসে একদিন বিরতির পর ফের ১ ও ২ মে ছুটি। বৃহস্পতিবার কর্মদিবসের পরেই আবার দুদিনের সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে লম্বা একটা ছুটির ফাঁদে পড়তে চলেছে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ঈদ ছাড়াই টানা ৯ দিনের ছুটির ফাঁদে দেশ

আপডেট সময় ০৭:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮