ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

পিরোজপুরে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের ইন্দুরকানী (সাবেক জিয়ানগর) উপজেলায় পারিবারিক কলহে বাবার বাড়িতে থাকা স্ত্রী রিপা বেগম (২০) ও শ্বশুর জাহাঙ্গীরকে (৪০) ছুরিকাঘাতে খুন করেছে আপন নামে এক যুবক। এসময় স্ত্রীর ছোট বোন হিরা (১৩) আহত হয়।

বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার পাড়েরহাট আবাসন প্রকল্পে এ জোড়া খুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হিরা জানায়, পাড়েরহাট বন্দরের বাজার থেকে বাবার সঙ্গে তরমুজ কিনে ফেরার পথে ভগ্নিপতি আপন পেছন দিক থেকে প্রথমে বোন রিপাকে (২০) এবং বাধা দিতে গেলে বাবা জাহাঙ্গীরকে (৪০) ছুরিকাঘাত করে। এসময় তাকেও ছুরিকাঘাত করে আপন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শাকিল সরোয়ার দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে খুন করে পালানোর সময় স্থানীয়রা ঘাতক আপনকে তাড়া করে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ব্যপারে ওই এলাকার ইউপি সদস্য মোহসিন হাওলাদার বলেন, আপন রাজ মিস্ত্রীর যোগানদাতা হিসেবে কাজ করতো। সে মাদকাসক্ত হওয়ায় পারিবারিক জীবনে প্রায়ই কলহের সৃষ্টি হতো। এ কারনে রিপা কিছুদিন আগে আপনের বাড়ি থেকে বাবার বাড়িতে থাকত। নিহত রিপার আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

এ বিষয় ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন দৈনিক আকাশকে বলেন, আপনকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

পিরোজপুরে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে খুন

আপডেট সময় ১১:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮