ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজের পর শ্রীনগরে বাগানবাড়ির ঝোপে শিশুর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর একটি বাগানবাড়ির ঝোপ থেকে আকাশ (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ আলহাজ (৩৫) নামক একজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার হাসাড়া গ্রামের খালেক মিয়ার বাগানবাড়ির একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশুটির বাবা জালাল উদ্দিন জানান, তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি গত দুই বছর আগে হাসাড়া গ্রামের গোলাম কিবরিয়ার গরুর ফার্মে দিনমজুরের কাজ করতে আসেন। তিনি তার পরিবার-পরিজন নিয়ে একই গ্রামের রেজার বাড়িতে ভাড়া থাকেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে তার শিশুপুত্র আকাশ বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। রাতভর অনেক খোঁজাখুঁজির পর সকালে স্থানীয় এক ব্যক্তি জানায় পার্শ্ববর্তী খালেকের বাগানবাড়ির একটি ঝোপে আকাশের লাশ পড়ে আছে।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, লাশের গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির বাবা জালাল উদ্দিন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখোঁজের পর শ্রীনগরে বাগানবাড়ির ঝোপে শিশুর লাশ

আপডেট সময় ১০:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮