ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

ছয় কোটি টাকার অনিয়মে তিন প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা: সেতুমন্ত্রী

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

গত রোজার ঈদের আগে ও পরে সিরাজগঞ্জের তিন মহাসড়কে খানাখন্দ সংস্কারের নামে ছয় কোটি টাকা ভাগ বাটোয়ারার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের এক নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার করা হয়েছে। আর কারণ দর্শাতে বলা হয়েছে আরও দুইজনকে। সিরাজগঞ্জের ক্ষতিগ্রস্থ হাটিকুমরুল মোড় ও নলকা সেতু এলাকাসহ মহাসড়কের কয়েকটি স্থান পরিদর্শন শেষে বুধবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, গত রোজার ঈদের আগে ও পরে সিরাজগঞ্জের কয়েকটি মহাসড়কের খানাখন্দ সংস্কারের নামে ‘ছয় কোটি টাকা ভাগবাটোয়ারা, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে’ তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের প্রধান নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে সওজ প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর কারণ দর্শাতে বলা হয়েছে রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রওশন আলী ও পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে।

সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী হিসেবে পাবনার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দারকে অতিরিক্তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। এ সময় এ তিন প্রকৌশলী মন্ত্রীর সঙ্গেই ছিলেন। পাশাপাশি এই মহাসড়কগুলো সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করার আগামী ১০ দিনের সময় বেধে দেন মন্ত্রী।

এসময় সিরাজগঞ্জ-৬ (শাহাজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ছয় কোটি টাকার অনিয়মে তিন প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা: সেতুমন্ত্রী

আপডেট সময় ১২:০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭