ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার চট্টগ্রামে গ্যাসের পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলেন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সভায় উপস্থিত থাকতে মহাপুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বর্ডার গার্ড বাংলাদেশ/র‌্যাব/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআইয়ের মহাপরিচালক/স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, ঢাকা ও খুলনা বিভাগীয় কমিশনার, ঢাকা ও খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, দুই সিটির রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনে পুলিশ-এপিবিএন-আনসার ব্যাটালিয়ান সদস্য নিয়ে গঠিত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স থাকবে ১৯টি। এছাড়া র‌্যাবের ৫৭টি টিম ও ২৯ প্লাটুন বিজিবি থাকবে। আচরণ বিধিমালা প্রতিপালন ও নির্বাচনী অপরাধে তাৎক্ষণিক সাজা দিতে গাজীপুরে ৮৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৯জন বিচারিক ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে।

অপরদিকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ-এপিবিএন-আনসার ব্যাটালিয়ান সদস্য নিয়ে গঠিত ১০টি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, ৩১টি র‌্যাবের টিম ও ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া এই সিটিতে ৪৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০জন বিচাকির ম্যাজিস্ট্রেট থাকবেন।

আগামী ১৫ মে এই দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে বিএনপি ভোটগ্রহণের এক সপ্তাহ আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানালেও ইসির পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ

আপডেট সময় ০৯:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮