ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমি পালিয়ে গেছি, তুমি টেনশন কইরো না

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর এক গৃহবধূ তার স্বামীকে ফোন করে সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেছেন- ‘আমি পালিয়ে গেছি, তুমি টেনশন কইরো না।’

ময়মনসিংহের মুক্তাগাছার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা শাহজালাল ও সাবিনা বেগম দম্পতির মধ্যে এ ঘটনা ঘটেছে। স্ত্রী পালিয়ে যাওয়ার পর শাহজালাল মুক্তাগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, পাঁচ মাস আগে তৈরি পোশাককর্মী শাহজালালের সঙ্গে ২০ বছরের তরুণী সাবিনার বিয়ে হয়। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে।

স্ত্রীকে বাড়িতে রেখে শাহজালাল পোশাক কারখানায় কাজ করতেন। এ সুযোগে সাবিনা তার আগের প্রেমিক ইউসুফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ গড়ে তোলেন।

ঘটনাটি শ্বশুরবাড়িতে জানাজানি হলে সাবিনার কাছে এর সত্যতা জানতে চান শাহজালাল। তখন সাবিনাও তার প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করেন।

পরে গত ১৮ এপ্রিল রাতে প্রেমিক ইউসুফের সঙ্গে পালিয়ে যান সাবিনা। শাহজালাল তার শ্বশুরসহ আত্মীয়স্বজনকে বিষয়টি জানান। এদিকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইউসুফের মোবাইল ফোন থেকে শাহজালালকে ফোন করেন সাবিনা।

তিনি স্বামীকে বলেন, ‘আমি প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছি, তুমি টেনশন কইরো না।’ স্ত্রীর কাছ থেকে এমন সান্ত্বনা পাওয়ার পর শাহজালাল মুক্তাগাছা থানায় জিডি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমি পালিয়ে গেছি, তুমি টেনশন কইরো না

আপডেট সময় ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮