ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে স্বাস্থ্যমন্ত্রীর কোটি টাকার চেক বিতরণ

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্মাণাধীণ পরিবার কল্যাণ পরিদর্শক প্রশিক্ষণ কেন্দ্র (এফডব্লিউভিটিআই) নির্মাণ কাজের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকার চেক বিতরণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার সকালে সিরাজগঞ্জের কাজিপুরে জমির ৩০ জন জমির মালিককে ক্ষতিপূরণ হিসেবে এ চেক বিতরণ করেন তিনি।

কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা এলাকায় নির্মাণাধীণ পরিবার কল্যাণ পরিদর্শক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের জন্য জমি অধিগ্রহণ করা হয়। ওই জমির ক্ষতিপূরণ বাবদ ৩০ জন জমির মালিককে ক্ষতিপূরণ হিসেবে এই চেক বিতরণ করা হয়। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণ কেন্দ্রটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজিপুরের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে প্রমত্তা যমুনা শাসন করা হচ্ছে। কাজিপুরে আর কোনো দিন যমুনার ভাঙনের শব্দ শোনা যাবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ সরকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত কাজিপুর সিরাজগঞ্জসহ সারা দেশের উন্নয়ন করে যাচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, কাজিপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে তুরস্ক

প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে স্বাস্থ্যমন্ত্রীর কোটি টাকার চেক বিতরণ

আপডেট সময় ০৯:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮