ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় ৫ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিনামূল্যে কুর্দি গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। কুর্দিদের এ অস্ত্র দেয়ার ফলে তুরস্কের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তুর্কি এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তুরস্কের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অথচ তারা নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদেরকে অস্ত্র যোগান দিচ্ছে।

তিনি বলেন, আমরা অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারি না। অথচ দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সন্ত্রাসী সংগঠনগুলোকে বিনামূল্যে সেই অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে। অতএব হুমকিটা কোথা থেকে আসছে? এই হুমকি প্রাথমিকভাবে আসছে কৌশলগত মিত্রদের কাছ থেকে।”

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় অস্ত্রের চালান পাঠানো অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উত্তরাঞ্চলে দেশটি ৫ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে। সিরিয়ার কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে তুরস্ক।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র এই সংগঠনকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে এবং সিরিয়া এদেরকে মিত্র হিসেবে ব্যবহার করছে। গত ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াইপিজিকে ৩৯ কোটি ৩০ লাখ ডলারের অস্ত্র দেয়ার অনুমোদন দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় ৫ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৭:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮