ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৪ জেএমবি সদস্যের ২০ বছর কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

২০০৫ সালে সিরিজ বোমা হামলার ঘটনায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির ১৪ সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও জজের প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া ওই আদেশ দেন।

জরিমানার দশ হাজার টাকা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। এ মামলায় শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইসহ ১৭ জনকে আসামি করে চার্জশিট জমা দেয়া হয়েছিল। এদের মধ্যে অন্য মামলায় শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি হয় এবং হাবিল নামের অপর এক আসামি কারাগারে মারা যান।

এছাড়া মামলার চার আসামি বর্তমানে পলাতক রয়েছেন। বাকি ১০ আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালতে সরকার পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান। আসামি পক্ষে ছিলেন শামীম চৌধুরি দয়াল।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। এ সময় টাঙ্গাইলেও বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাদের এ সাজা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৪ জেএমবি সদস্যের ২০ বছর কারাদণ্ড

আপডেট সময় ০৫:১৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭