ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নাটোরে পায়ে শিকল বাঁধা শিশু উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরে একটি মাদ্রাসা থেকে শিকল পরা অবস্থায় জিম নামে এক শিশুকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শিশুকন্যা জিম (১০) উপজেলার কাছিকাটা গ্রামের মৃত আয়নুল হকের মেয়ে। সে নূরে মদিনা হাফেজিয়া কওমি মাদ্রাসার ছাত্রী।

শিশুটির মা সাবিনা বেগম জানান, জিমকে স্থানীয় পাঁচশিলা নূরে মদিনা হাফেজিয়া কওমি মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেন। সেখানে আবাসিক ছাত্রী হিসেবে থাকাবস্থায় দুই-তিনবার সে পালিয়ে বাড়ি চলে আসে। এ কারণে মাওলানা সাহেবের সঙ্গে অলোচনা করে তাকে রাতে চৌকিতে শিকল দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত হয়। এ অবস্থায় গত শুক্রবার রাতে শিকল খুলে সে পালিয়ে যায়।

মাদ্রাসার পরিচালক পিয়ারুল ইসলাম জানান, মেয়েটিকে লেখাপড়া করানোর স্বার্থেই জিমের মায়ের অনুমতিক্রমে এ ব্যবস্থা নেয়া হয়েছিল।

গুরুদাসপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, মেয়েটি মাদ্রাসা থেকে পালিয়ে চাচকৈড় বাজার এলাকায় এসে কান্না শুরু করে। পরে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়। এর পর সে অপহরণ হয়েছে বলে পুলিশকে বিভ্রান্ত করে।

পরে আসল ঘটনা জানার পর শিশুটিকে তার আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নাটোরে পায়ে শিকল বাঁধা শিশু উদ্ধার

আপডেট সময় ০১:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮