ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বান্ধবীর বাড়িতে কালবৈশাখী ঝড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ের কবলে পড়ে চান্দনা রওশন সড়ক এলাকায় একটি বাড়িতে বেড়াতে আসা এক স্কুলছাত্রী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে প্রচণ্ডবেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে সিটি কর্পোরেশনের চান্দনা রওশন সড়ক এলাকায় সফি টেক্সটাইল মিলের ছাদের ওপর নির্মিত টিনশেডের চালা উড়ে যায়। ঝড়ে ওই চালাটি কারখানার নিচে জাকিরের বাড়িতে গিয়ে পড়ে। এতে ওই বাড়িতে বেড়াতে আসা স্কুলছাত্রী নাসরিন আক্তার জোসনা (১৭) নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।

নাসরিন আক্তার জোছনা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ও স্থানীয় ছায়েদ আলীর বাড়ির ভাড়াটিয়া। শনিবার সকালে স্থানীয় জাকিরের বাড়ির এক ভাড়াটিয়া বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিল জোছনা।

স্থানীয়রা জানায়, ঝড়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা, জেলা শহর ও আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং অনেক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জেলা শহরের রাজবাড়ি সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বড় দুটি গাছ ভেঙে পড়ে। এতে বিকাল ৪টা পর্যন্ত রাজবাড়ি সড়কে সব ধরনের যানবাহন বন্ধ থাকে।

এছাড়া ঝড়ে জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন রেড ক্রিসেন্ট সোসাইটির অফিস, চতুর্থ শ্রেণির কর্মচারীদের কার্যালয় এবং রথখোলা সড়কে স্টেডিয়ামের পাশে বেশ কয়েকটি বাসাবাড়ির টিনের চালা উড়ে যায়।

এদিকে কালবৈশাখী ঝড়ে গাজীপুরে বিভিন্ন স্থানে উঠতি ফসল ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

জয়দেবপুর খানার ওসি আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্ত না করে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করেছেন নিহত ছাত্রীর মা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বান্ধবীর বাড়িতে কালবৈশাখী ঝড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

আপডেট সময় ০৭:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮