ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

সাড়ে তিন বছরের শিশুর পা ভেঙে দিল সৎ মা

অাকাশ জাতীয় ডেস্ক:

কথা না শোনায় মারপিটের পর সতিনের সাড়ে তিন বছরের মাতৃহারা শিশু বায়েজিদের বাম পা ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে আরবি বেগমের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে।

আহত শিশু বায়েজিদকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার শিশু বায়েজিদের দাদি মরিয়ম বেগম এ তথ্য জানান।

শিশুটির পরিবারের অভিযোগে জানা গেছে, আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের ময়নুল ইসলামের তার প্রথমা স্ত্রী কবিতা বেগম এক বছর আগে মারা যান। পরে আরবি বেগমকে (দ্বিতীয় স্ত্রী হিসেবে) বিয়ে করেন ময়নুল। বিয়ের পর থেকেই সতিনের রেখে যাওয়া ছেলে শিশু বায়েজিদকে কিছুতেই সহ্য করতে পারছিলেন না তার সৎমা আরবি বেগম।

শুক্রবার দুপুরে বায়েজিদ বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। ওই সময় তার সৎমা আরবি বেগম খেলা বন্ধ করে তাকে বাড়িতে যাওয়ার জন্য ডাক দেন। শিশুটির আসতে দেরি হওয়ায় সৎমা রেগে গিয়ে তাকে ধরে মারপিট করতে করতে ঘরের মধ্যে নিয়ে যান। একপর্যায়ে বায়েজিদের বাম পা ভেঙে ঘরের মধ্যে আটকে রাখেন।

মাতৃহারা অবুঝ শিশুটির চিৎকারে তার দাদি মরিয়ম বেগম এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং পরে জয়পুরহাটে নিয়ে গিয়ে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি আমি শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

সাড়ে তিন বছরের শিশুর পা ভেঙে দিল সৎ মা

আপডেট সময় ০৯:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮