ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হামলা চালিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করা যাবে না: ট্রাম্প

পাবনায় বিদ্যালয়ের দেয়াল ধসে ১ শিক্ষার্থী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনা শহরের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানাপ্রাচীর ধসে এক শিশুশিক্ষার্থী নিহত ও অপর তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

নিহত আফরিন নাহার (৯) শহরের শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে ও শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

গুরুতর আহতরা হলো প্রথম শ্রেণির আফসানা খাতুন (৭) ইসমাইল (৬) ও শিশু শ্রেণির আল আমিন (৫)।

এ ঘটনায় স্কুলে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। আহতদের মধ্যে ২ জন পাবনা জেনারেল হাসপাতাল ও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে পাবনার পৌর সদরের শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুলের প্রধান শিক্ষক এনামুল কবির সিদ্দিকী জানান, সংস্কারকাজের জন্য স্কুলের দেয়ালঘেঁষে বালুসহ নির্মাণসামগ্রী রেখেছিলেন ঠিকাদার। সকালে স্কুলের দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন শিক্ষার্থী।

এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে শিক্ষার্থীদের ওপর। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় আফরিন নাহার ও ইসমাইলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

দুপুরে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় আফরিন নাহার মারা যায়।

এর আগে ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

এদিকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নেন জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

এ বিষয়ে জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছি।

তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসার খরচের জন্য শিক্ষার্থী প্রতি ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছি। সেই সঙ্গে দেয়াল ধসের ঘটনা খতিয়ে দেখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়াল ধসে শিশু শিক্ষার্থী আহতের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

পাবনায় বিদ্যালয়ের দেয়াল ধসে ১ শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৫:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮