ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমকামিতার অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

অাকাশ জাতীয় ডেস্ক:

সমকামিতার অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সুমনকে কেন স্থায়ীভাবে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হবে না-জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পর রাজশাহী মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহানগর যুবলীগের দফতর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগ নেতা সুমনকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। উল্লেখ্য, যুবলীগ নেতার সমকামিতার ভিডিও চিত্রের একটি কপি দৈনিক আকাশের হাতেও এসেছে।

এদিকে যুবলীগ নেতা সুমনের বহিষ্কার প্রসঙ্গে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী জানান, সম্প্রতি বিভিন্ন সামাজিকমাধ্যম ও পত্রপত্রিকায় যুবলীগ নেতা তৌহিদুল হক সুমনের অসামাজিক কিছু কার্যকলাপের ভিডিও ছবি প্রকাশ করা হয়।

এসব পর্যালোচনার পর শুক্রবার সন্ধ্যার পরে মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির ৯৩ জন সদস্যের অংশগ্রহণে সুমনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা তৌহিদুল হক সুমন সমকামিতায় লিপ্ত হতেন বেশ কয়েক বছর ধরে। এরই মধ্যে গত ১২ এপ্রিল এলাকায় তার প্রতিপক্ষ লোকজন সুমনকে ধরার জন্য ফাঁদ পাতেন।

সে অনুযায়ী একজন কম বয়সী যুবককে তার সঙ্গে দেয়া হয়। নিজের অভ্যাসবশত সুমন সেই ফাঁদে পা দেন। প্রতিপক্ষরা যুবলীগ নেতা সুমনের বিকৃত যৌনাচারের দৃশ্যাবলি গোপনে ভিডিও করে ফেলেন। এসব কুরুচিপূর্ণ ভিডিও চিত্র ছড়িয়ে দেয়া হয় সামাজিক মাধ্যমে।

এ নিয়ে গত ১৯ এপ্রিল দৈনিক আকাশেও একটি সংবাদ প্রকাশিত হয়। এই পরিস্থিতিতে শুক্রবার জরুরি সভা ডেকে সুমনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তৌহিদুল হক সুমন দৈনিক আকাশকে বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমি আসন্ন সিটি নির্বাচনে ১৯নং ওয়ার্ড থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আর এ কারণেই আমার প্রতিপক্ষ গ্রুপ প্রযুক্তির কারসাজিতে এসব ভিডিও ছড়িয়ে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সমকামিতার অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

আপডেট সময় ১০:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮