ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নওগাঁয় ট্রাকের চাপায় নিহত দুই

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পত্নীতলা-সাপাহার রোডের খরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার মুন্সিপাড়া মহল্লার নওমুসলিম ধিরেনের ছেলে আবদুল মালেক (৫৫) এবং জেলার মান্দা উপজেলার পাজরভাঙ্গা গ্রামের সৈয়দ আলীর ছেলে তৈয়ব (৪০)।

পত্নীতলা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আবদুল মালেক এবং তৈয়ব মোটরসাইকেলযোগে পত্নীতলার নজিপুর থেকে সাপাহার উপজেলার দিকে যাচ্ছিলেন। খরাইল মোড়ে তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইলের দুই আরোহীর মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা নেয়া হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

নওগাঁয় ট্রাকের চাপায় নিহত দুই

আপডেট সময় ১১:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮