ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পরকীয়া ঠেকাতে না পেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

স্ত্রী হত্যার দায়ে আটক শাহিন

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরে পরকীয়ার ঘটনা জানতে পেরে স্ত্রী তৈফুলকে (৩৮) শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী শাহিনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের পশ্চিম চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৯৯৬ সালে উপজেলার মশিন্দা শিকার পাড়া গ্রামের মৃত চান্দু ফকিরের মেয়ে তৈফুলকে বিয়ে করেন শাহিন। তিন সন্তানের জননী তৈফুল দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের আ. রহিমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যায়। বিষয়টি শাহিন জানতে পেরে বারবার নিষেধ করার পরও তৈফুল তার অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন।

ঘটনার দিন রাতে শাহিন খাবারের সঙ্গে তার স্ত্রী তৈফুলকে ঘুমের ট্যাবলেট খাওয়ায়। গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর শাহিন ঘরের বেড়া কেটে বেরিয়ে আসেন। পরে প্রতিবেশীদের ডেকে তার স্ত্রীকে রহিম হত্যা করে চলে গেছে মর্মে জানায়।

ঘটনাটি প্রতিবেশীদের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। শুক্রবার ভোরে পুলিশ গিয়ে শাহিনকে আটক করে। একই সঙ্গে তৈফুলের লাশ উদ্ধার করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন হত্যার দায় স্বীকার করেছেন। নিহতের ভাই জালাল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

পরকীয়া ঠেকাতে না পেরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ১১:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮